1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

কাজিরহাট ডেভিড হান্ট অভিযানে আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বরিশালের কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আলমগীর মাতুব্বর এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন শাহিদের ওপর রাত আনুমানিক ১০টার দিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় হুমায়ুন শাহিদ কাজিরহাট থানায় রহিম শরীফসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে এরই মধ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ‘ডেভিড হান্ট’ পেজ–২ অভিযানের অংশ হিসেবে কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা দীপঙ্করসহ এসআই হৃদয় চাকলাদার ও অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন এবং অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে আলমগীর মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলমগীর মাতুব্বরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট