1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জে ৩১ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ কর্তৃক মেহেন্দিগঞ্জ থানাধীন মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত স্টিলের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৫০ লক্ষ টাকা।

তবে জালের প্রকৃত মালিককে শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পরবর্তীতে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো বিনষ্ট করা হয় এবং বোটের চালকদের মুচলেকা নিয়ে বোটসহ মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট