1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

জাকসু নির্বাচনে হল সংসদ পদে বিপুল-ভোটে বিজয়ী মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আরিফ।

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান মো. আরিফ হোসেন।

তিনি কমন রুম সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩০২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১১৬ ভোটে পরাজিত করেন। তাঁর এ বিজয়ে পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে।

আরিফ হোসেন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ঢাকা এক্সপ্রেসের জাবি প্রতিনিধি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবনে তিনি দড়িচর খাজুরিয়া ইউনিয়নের আ. হালিম মাতুব্বর ও মরিয়ম বেগমের একমাত্র ছেলে। এর আগে তিনি দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন।

বিজয়ের পর অনুভূতি জানতে চাইলে আরিফ মেহেন্দিগঞ্জ প্রতিদিনকে বলেন—

> “প্রথমবারের মতো কোনো গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হতে পেরে আমি ভীষণ আনন্দিত। শিক্ষার্থীরা আমার প্রতি যে আস্থা ও প্রত্যাশা দেখিয়েছেন, তা আমি সম্মান জানাই। মেধা, অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে আমি তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। সকলের দোয়া চাই, যাতে ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি।”

তাঁর এই সাফল্যে মেহেন্দিগঞ্জবাসী গর্বিত এবং তাঁকে নিয়ে নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট