1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন।

সূত্র: মেহেন্দিগঞ্জ টাইমস
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজারে বিএনপি এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার সকালে স্থানীয় জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুর হোসেন সুজন অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান বাদল মুন্সী এবং যুবলীগ নেতা জনি খন্দকার তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছেন।

সুজন বলেন, “২০২১ সালে মাজহারুল ও জনি খন্দকার রাতের আঁধারে আমার ড্রেজার থেকে ১২০টি পাইপ ও নগদ দুই লাখের বেশি টাকা নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টির প্রতিবাদ করলে তারা মাসিক চাঁদা দাবি করে এবং ভয়ভীতি দেখায়।”

তিনি আরও দাবি করেন, মাজহারুল ইসলাম এর আগেও হরিনাথপুরে আলহাজ্ব আব্দুল জব্বার মেহমান কলেজ থেকে ৫ লাখ টাকার দুর্নীতির অভিযোগে চাকরি হারান এবং পরে জোর করে কলেজ দখল করে নিজেকে ‘প্রিন্সিপাল’ হিসেবে ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসায় জড়িত এবং এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছেন। বক্তারা প্রশাসনের কাছে এসব নেতার বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগ সম্পর্কে অভিযুক্তদের কেউ এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট