1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মাছের ঘেরে জাল ফেলতেই উঠলো ৩৬টি ইলিশ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাগরিয়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আকন তার নিজস্ব মাছের ঘেরে জাল ফেলতে গিয়ে একসঙ্গে ৩৬টি ইলিশ মাছ পান।

রাসেল আকন জানান, তিনি নিয়মিত তার ঘেরে পালিত মাছ ধরতে জাল ফেলেন। কিন্তু সোমবার জাল ফেলতেই আশ্চর্য হয়ে দেখেন জালে ধরা পড়েছে বেশ কয়েকটি ইলিশ মাছ। এ সময় গণনা করে দেখা যায় মোট ৩৬টি ইলিশ ধরা পড়েছে।

তিনি আরও বলেন, “আমার ঘেরে এখনো অনেক ইলিশ রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘেরের সঙ্গে নদীর যে পাইপলাইন দেওয়া আছে, সেখান দিয়ে ছোট ইলিশ ঢুকে পড়েছিল। সময়ের সঙ্গে সেগুলো বড় হয়ে গেছে।”

স্থানীয়রা এই ঘটনায় বেশ অবাক হয়েছেন। তাদের মতে, নদীর পানির প্রবাহের কারণে ঘেরে ইলিশ ঢুকে পড়া অস্বাভাবিক নয়, তবে একসঙ্গে এভাবে ৩৬টি ইলিশ ধরা পড়া সত্যিই বিরল ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট