বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: রাজিব আহসান।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের বাস্তবায়নে পরিচালনা বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ সম্প্রসারণ কর্মসূচির অধীনে (পূর্বতন ৭০১৬) এই ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
