বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহত নারীর নাম জোসনা তালুকদার (৪৫)। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নম্বর চর গোপালপুর ইউনিয়নের চরমিটুয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, তিনি নৃত্য প্রয়োজনে বাজার করতে বের হলে এ সময় সিএন্ডবি রোড এলাকায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান রিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সিএন্ডবি রোড এলাকায় ভাড়া থাকতো।
পারিবারিক সূত্রে জানা যায়, জোসনা তালুকদারের একমাত্র ছেলে জাবের । তার স্বামী স্কয়ার কোম্পানিতে চাকরি করেন।
বর্তমানে নিহতের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
