বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকের উদ্যোগে সম্প্রতি একটি ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তামিম হোসেন সজীব, মোঃ সজিব খান, বাকি উল্লাহ খান, মোঃ শাহেদুল ইসলাম ও রিয়া মনি।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যোগ দেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের ১নং সদস্য মোঃ ফয়সাল হাওলাদার, মোহাম্মদ মনজুর রহমান সিকদার, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা, প্রেসক্লাবের সহ-সভাপতি মনির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও মিলনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য।
