একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের জাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান।

ভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় প্রজেক্টরের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র শিক্ষার্থীদের প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা ভাষার ইতিহাস, ভাষা শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা সম্পর্কে ধারণা দেওয়া হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের ভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে প্রামাণ্যচিত্র উপভোগ করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে জানতে পারে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত রাখতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদন:
সিয়াম বিশ্বাস
মেহেন্দিগঞ্জ, বরিশাল