1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল বরিশাল

IK IMRAN KHAN
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল থেকে নির্বাচিত দুইজন এমপি বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। বরিশাল ১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে এমপি জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার এবং বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের রাজিব আহসানকে রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছে সরকার। মঙ্গলবার নয়া প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বরিশাল এই দুজন এমপি মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার আয়োজিত ত্রয়োদশ নির্বাচনে বরিশাল ১ আসনে ভোটযুদ্ধে অংশ নিয়ে বিপুল জনসমর্থন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। এরআগেও একই আসনে তিনি দুবার এমপি ছিলেন এবং আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে তিনি অসংখ্য হামলা-মামলার শিকার হয়ে ছিলেন তুমুল আলোচনায় কেন্দ্রে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীক দিয়ে ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিপাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

বরিশাল ৪ আসনের এমপি ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে বহু হামলা-মামলাসহ ব্যাপক নির্যাতন-নিপিড়নের শিকার হয়েছেন। এই তরুণ নেতৃত্বকে এবার ত্রয়োদশ নির্বাচনে মেহেন্দিগঞ্জ-হিজলার মানুষ বিপুল ভোটে নির্বাচিত করেছে, তিনি ধানের শীষের প্রতীক নিয়ে ১ লাখ ২৭ হাজার ১৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৭৯২ ভোট।

বিপুল জয়লাভ করা বিএনপির দুই এমপি তাহির উদ্দিন স্বপন এবং তরুণ নেতৃত্ব রাজিব আহসানের মন্ত্রিসভায় স্থান প্রাপ্তিতে খুশি বরিশালের বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে রাজিব আহসান প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় যাওয়ার খবরটি জোরালোভাবে আলোচনায় আসছে।

নেতাকর্মীরাদের দাবি, নেতা তারেক রহমান তরুণের অগ্রাধিকারের ভিত্তিতে একটি তারুণ্যময় কেবিনেট গঠন করতে চেয়েছিলেন এবং তিনি তেমনটিই করে চলেছেন। ফলে রাজিব আহসানদের মতো তরুণ নেতৃত্ব সরকারের মন্ত্রিসভায় থাকছেন এটা স্বাভাবিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট