1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুলাদীতে জন্মদিনে দাওয়াত না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

IK IMRAN KHAN
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালের মুলাদীতে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মুলাদী সদর ইউনিয়নের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষে রোববার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা ও সাকায়েত মল্লিকের চাচা, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিককে দাওয়াত করা হয়নি। তবে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে দাওয়াত করা হয়।

এতে কবির মল্লিক ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের জন্য টানানো শামিয়ানাসহ মালামাল বাড়ির উঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর মনির মল্লিক, মিজান মল্লিক, মেজবাহ মল্লিকসহ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, নব্য বিএনপির লোকজন আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

মুলাদী খানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট