1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জের কিংবদন্তি নেতা মহিউদ্দিন আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল–৪ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মেহেন্দিগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক নেতা মহিউদ্দিন আহমেদ–এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। ২০০৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

মহিউদ্দিন আহমেদ ১৯৩৪ সালের ১ মার্চ মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মুন্সি বাড়িতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এলাকায় একজন সাহসী ও জনপ্রিয় নেতায় পরিণত হন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি তৎকালীন বাকেরগঞ্জ–১০ এবং বাকেরগঞ্জ–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, যা বর্তমানে বরিশাল–৪ আসন হিসেবে পরিচিত। তিনি ১৯৭৩ ও ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সাহসী ও আপসহীন নেতৃত্বের কারণে এলাকাবাসীর কাছে তিনি ‘পিস্তল মহিউদ্দিন’ নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মেহেন্দিগঞ্জ ও বরিশাল–৪ এলাকার বিভিন্ন স্থানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক সহকর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন।

এলাকাবাসীর মতে, মহিউদ্দিন আহমেদের নেতৃত্ব, সাহস ও জনসেবামূলক কর্মকাণ্ড আজও মেহেন্দিগঞ্জের রাজনীতিতে অনুকরণীয় হয়ে আছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট