
মেহেন্দিগঞ্জ উপজেলার, দড়িচর খাজুরিয়া ইউনিয়নে দিনভর হাত পাখার প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরের গণসংযোগ।
উন্নয়নের চাদরে মুড়ে দিব মেহেন্দিগঞ্জকে ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
আজ (২৮ জানুয়ারি’২৬) বুধবার বিকালে মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের এই জন্মভূমি সুজলা-সুফলা, সুন্দর একটি দেশ। আর এই দেশটাকে আরো সুন্দর করতে দরকার হলো উন্নত যাতায়াত ব্যবস্থা সহ যাবতীয় উন্নয়নের ছোঁয়া। আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বারবার পালা বদল হয়েছে কিন্তু উন্নয়নের ছোয়ার কোন বদল হয়নি। আমাদের এই দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলার কথা কিন্তু না তা হচ্ছে না। আর এর পিছনে সবচেয়ে বড় বাধা দুর্নীতি ও দুঃশাসন, আমরা যদি এই দেশকে দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে রক্ষা করতে না পারি তাহলে কখনোই আমাদের দেশের উন্নয়ন ঘটবে না।
তিনি বলেন, আপনারা জানেন পতিত স্বৈরাচার সরকার এ দেশ থেকে ২৮ লক্ষ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০ টি পদ্মা সেতু হত। তার একটি পদ্মা সেতুর বাজেটও যদি বরিশাল বিভাগে দেয়া হতো তাহলে বরিশাল অঞ্চলের প্রতিটি রাস্তাঘাট চকচকে হতো, কিন্তু দুঃখের বিষয় মানুষ তার ন্যায্য অধিকার থেকে আজো বঞ্চিত।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, আপনারা যদি হাত পাখায় মার্কায় ভোট দিয়ে আমাকে বরিশাল ৪ আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এমনভাবে উন্নয়নের চাদরে মুড়ে দিব মেহেন্দিগঞ্জকে ইনশাআল্লাহ, যা কখনো মেহেন্দিগঞ্জবাসী দেখেনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সদস্য মাওলানা জাফর হোসাইন, বরিশাল৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ বিন কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন আনছারিসহ স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
এইচ এম আল আমিন
মিডিয়া সমন্নয়ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বরিশাল-৪
01733788475