1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

জনকল্যাণ ফাউন্ডেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

IK IMRAN KHAN
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জনকল্যাণ ফাউন্ডেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরিশাল: সমাজসেবামূলক সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন কাজী মোকসেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুর রহমান জাহাঙ্গীর, শ্রীপুর কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সগির আহমেদ, জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-মহাসচিব আরিফ মাহফুজ, মহাসচিব কাজী নাসির উদ্দিন নসু এবং মাসুদুর রহমান জেমস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীপুর কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাবের।
বক্তারা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত জনকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ১৮ বছরে সংগঠনটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সহায়তা, ভালো ফলাফলের জন্য সংবর্ধনা, ঈদ সামগ্রী বিতরণ এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট