1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

তারেক রহমানের আগমনে বরিশাল থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাবে। ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসার খবরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। ঢাকা বরিশাল নৌ-রুটে চলাচলকারী ১৫টি লঞ্চ ও সড়ক পথে শতাধিক গাড়িতে যাবেন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর রাতে নগরীর লঞ্চঘাট থেকে ৫টি লঞ্চ ও ২৫ তারিখ সকালে নথুল্লাবাদ থেকে ২০টি বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ২৫ তারিখ বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় প্রোগ্রাম শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে।

এছাড়া বরিশাল জেলা বিএনপির নেতারা জানান, ১০ উপজেলা থেকে ১০টি লঞ্চ ও সদর উপজেলার নেতাকর্মীরা আলাদাভাবে ঢাকায় যাবে।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, সব নেতাকর্মীদের একত্রিত করলে অনেক ভিড় হবে। সেজন্য বরিশাল জেলার ১০টি উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। আর বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা নগরী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের অত্যাচারে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর বিএনপির সব নেতাকর্মী ঢাকায় পৌঁছাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট