1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘রাজা ইলিশ’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল দুইটি রাজা ইলিশ। মাছগুলোর মোট ওজন ৪ কেজি। এর মধ্যে একটি ইলিশের ওজন আড়াই কেজি এবং অপরটির ওজন দেড় কেজি। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর মাছঘাটে নিলামে মাছ দুটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় আড়তদার আলমগীর ব্যাপারীর আড়তে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন বাচ্চু ব্যাপারী। তিনি জানান, রাজা ইলিশ দুটি ঢাকার মোকামে পাঠানো হবে, যেখানে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রির সম্ভাবনা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে আবুল কাশেম মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে। তিনি জানান, নয়জন জেলে নিয়ে সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে সৌভাগ্যক্রমে রাজা ইলিশ দুটি জালে আটকা পড়ে। অভিযানের শেষ দিনে এমন মাছ পেয়ে তিনি ও তার সহযোগীরা আনন্দিত।

বাংলাদেশে ইলিশকে জাতীয় মাছ হিসেবে ধরা হলেও এর মধ্যে আকারে বড় ও বিরল প্রজাতিকে ‘রাজা ইলিশ’ বলা হয়ে থাকে। সাধারণ বাজারে এ ধরনের ইলিশ সচরাচর দেখা যায় না। ফলে রাজধানী ঢাকায় বড় ইলিশের বিশেষ চাহিদা রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট