1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

হিজলায় শ্যালিকাকে নিয়ে উধাও দুলাভাই, মামলা করতে গিয়ে শাশুড়ির মৃত্যু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের শ্যালিকাকে নিয়ে পালিয়েছেন দুলাভাই। ওই ঘটনায় মামলা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় শাশুড়ির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাস থেকে মাথা বের করে বমি করার সময় বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কায় তিনি মারা যান।

নিহত নারী রিনা বেগম (৪০) হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী।

নিহতের বড় মেয়ে তানিয়া আক্তার জানান, তার মাকে নিয়ে সোমবার দুপুরে বরিশালের উদ্দেশ্যে হিজলা থেকে বাসে ওঠেন। বাসটি মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় পৌছলে তার মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা বের করেন। ওই সময় বাসটি আরেকটি গাড়ীকে জায়গা দিতে গিয়ে সড়কের এক পাশে সড়ে যায়। তখন সড়কের পাশে থাকা বিদ্যুতের খুটির সঙ্গে রিনা বেগমের মাথা ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রিপন হাওলাদার জানান, প্রায় ৩ বছর আগে চরহিজলা গ্রামের মোতালেব চৌকাদারের ছেলে কাসেম চৌকিদারের সঙ্গে তার বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। গত ১৭ সেপ্টেম্বর কাসেম চৌকিদার তার ছোট মেয়ে সুমী আক্তার (১৮) কে নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় কাসেম চৌকিদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে রিনা বেগম ও তানিয়া আক্তার বরিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় রিনা বেগম প্রাণ হারিয়েছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সড়কের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কায় বাসের একযাত্রী নিহত হয়েছেন। এঘটনায় মুজাহিদ পরিবহন নামের বাস আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট