1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মাওলানা আবদুল জব্বারের দিনব্যাপী গণসংযোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার রবিবার (১৪ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলার চরশেফালী, ভোলানাথ, বাখরজা, আসুরচর ও ঝর্ণাভাংগা এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন।

এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। তরুণ ও যুব সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি ক্রীড়া সামগ্রী উপহার দেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়া সময়ের দাবি।”

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুল হক সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ কাওসার হোসাইন, জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, মাওলানা এনায়েত হোসেন নাসিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সৈয়দ ফয়েজ আহমেদ এবং সাবেক ছাত্রনেতা মাওলানা আবু জাফর শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের জামায়াত নেতাকর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট