1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ। প্রতিমন্ত্রী রাজিব আহসানের কঠোর হুশিয়ারির পর মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান।

সংবাদে নাম না আসায় আলিমাবাদে বিএনপি’র দুই নেতার মধ্যে দ্বন্দ্ব।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাগুরিয়া বাজারে নতুন বিএনপি’র পার্টি অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাতের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় দুই নেতা রিপন রাঢ়ি ও সেন্টু রাঢ়ির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

গতকাল সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের জন্মদিন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নতুন পার্টি অফিসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সংবাদে সেন্টু রাঢ়ির নাম উল্লেখ থাকলেও রিপন রাঢ়ির নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন রিপন রাঢ়ি। এ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্টি অফিসের সামনে এ নিয়ে আবারও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তারা। তবে কিছুক্ষণ পর উভয়েই নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছে ভুল বোঝাবুঝির অবসান ঘটান।

ঘটনাটিকে ঘিরে অনেকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও পরে পার্টি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে রিপন রাঢ়ি ও সেন্টু রাঢ়ি ঘোষণা দেন— তারা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে রাজনীতি করবেন।

উল্লেখ্য, রিপন রাঢ়ি বিএনপির সদস্য এবং সেন্টু রাঢ়ি কৃষক দলের সভাপতি।

তারা উভয়েই সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের অনুসারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট