1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ সাগর মুন্সী আটক স্টারলিংক ওয়াইফাই ও মরদেহ রাখার আলাদা কেবিনসহ চালু হচ্ছে ‘দোয়েল পাখি ৮’ লঞ্চ ৬৪ জেলা থেকে পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু আজ। মেহেন্দিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ ৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, প্রজ্ঞাপন জারি মেহেন্দিগঞ্জের তরিকুল ইসলাম তানজিম ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেহেন্দিগঞ্জে তিনটি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট গঠন। মেহেন্দিগঞ্জে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ। ডাক্তার সংকটে বন্ধ লেংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, অবশেষে সপ্তাহে একদিন মিলবে চিকিৎসাসেবা মেহেন্দিগঞ্জে রানিং মেম্বারের বিরুদ্ধে চুরির অভিযোগ।

ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট