উলানিয়া–কালীগঞ্জ নৌপথে সুখবর: বিলাসবহুল জাহাজ এমভি রূপসা চালু

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

 

উলানিয়া–কালীগঞ্জ নৌপথের যাত্রীদের জন্য সুখবর এসেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর বহরে যুক্ত হয়েছে নবনির্মিত বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি রূপসা।

সোমবার থেকে বিশেষ সার্ভিস হিসেবে যাত্রী পরিবহন শুরু করেছে জাহাজটি। নতুন এই জাহাজ চালু হওয়ায় উলানিয়া, কালীগঞ্জসহ ভোলা ও হাতিয়া রুটের যাত্রীদের যাতায়াতে স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, জাহাজটি ঢাকা থেকে ছেড়ে উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ঢালচর হয়ে হাতিয়ার নলচিরা পর্যন্ত চলাচল করবে।

সময়সূচি:

ঢাকা থেকে ছাড়বে: সন্ধ্যা ৭টা

হাতিয়া (নলচিরা) থেকে ছাড়বে: বিকাল ৪টা

নতুন এই সার্ভিস চালু হওয়ায় নৌপথে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।