বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নতুন নিয়োগের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) থেকে। দেশের ৬৪ জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হবে পুলিশ টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
পুলিশের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কতজন কনস্টেবল নেওয়া হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে জনবল সংকট রয়েছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
আবেদন করার পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম জমা দেওয়ার পর একটি User ID দেওয়া হবে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
নিয়োগের ধাপ
কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কয়েকটি ধাপে প্রার্থীদের যাচাই করা হবে। এর মধ্যে রয়েছে—
প্রাথমিক স্ক্রিনিং
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
শারীরিক সক্ষমতা পরীক্ষা (দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্ট)
লিখিত পরীক্ষা
মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা
স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন
সব ধাপ শেষে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর চূড়ান্ত যাচাই শেষে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
আবেদন সময়সীমা
আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ৩১ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।