1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃত্রিম পায়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতী মাদরাসা ছাত্র শিশু হাসানের।

বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার

IK IMRAN KHAN
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সিটি কলেজ-এর নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুল জব্বার। রোববার (১ মার্চ) কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যাওয়ায় পদটি শূন্য হলে কলেজ পরিচালনা পর্ষদের সভায় আবদুল জব্বারকে এ দায়িত্ব দেওয়া হয়, যা বিদায়ী অধ্যক্ষ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আবদুল জব্বার একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। তিনি ১৯৯৫ সালে বরিশাল সিটি কলেজের ইসলাম শিক্ষা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ প্রায় তিন দশক ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা করে শিক্ষক-শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণে কলেজ প্রাঙ্গণে আনন্দ ও উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে। সহকর্মী ও শিক্ষার্থীদের মতে, তিনি অমায়িক ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী এবং যেকোনো প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে সবার কাছে জনপ্রিয়। কলেজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে কলেজের একাডেমিক পরিবেশ ও সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আবদুল জব্বার জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৭৪,৬৮৪ ভোট লাভ করেন। একই আসনে বিএনপির প্রার্থী রাজিব আহসান ধানের শীষ প্রতীক নিয়ে ১,২৮,৩২২ ভোট পেয়ে নির্বাচনে জয় লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট