1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃত্রিম পায়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতী মাদরাসা ছাত্র শিশু হাসানের।

জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান।

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

সেতু ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান বলেছেন, “জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন। আমি জনগণের জন্য কাজ করবো। আপনারা যারা আগামীতে স্থানীয় নির্বাচন করবেন, তারা জনগণের কাছে যান। তাদের ভালোবাসা অর্জন করেন।”

শনিবার দুপুর ২টায় হিজলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলার পুরাতন হিজলার জনবহুল খেয়াঘাটের টোল ফ্রি করার ঘোষণা দেন। এ খেয়াঘাট দিয়ে দুর্গম চরাঞ্চলের তিনটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে। টোল ফ্রি ঘোষণায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে অবৈধ বালু উত্তোলন, জুয়া, মাদক ও সালিশি বাণিজ্য থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনসেবার রাজনীতি করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। যদিও সরকার এখনও স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেনি, তবে শিগগিরই নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরই মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের ছবি ও প্রচারণা প্রকাশ করছেন, কেউ কেউ সরাসরি নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূল রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে এবং রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা আরও বাড়বে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট