
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা-র ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় নদীভাঙন কবলিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ড-এর বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা বিএনপি-র নেতৃবৃন্দ।
স্থানীয় জনগণ দ্রুত টেকসই নদীভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।