1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃত্রিম পায়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতী মাদরাসা ছাত্র শিশু হাসানের।

মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে একই রাতে পরপর দুই ট্রলারে ডাকাতি, আতঙ্কে জেলেরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে গত রাতে (২১ ফেব্রুয়ারি ২০২৬ )পরপর দুইটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জাল, মাছ ও মোবাইল ফোন লুট করে নেয় একদল দুর্বৃত্ত। এতে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক চারটার দিকে কবির আকন নামে এক জেলে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে কালাবদর নদীতে মাছ ধরছিলেন। এ সময় দুই থেকে তিনজন যুবক একটি পৃথক ট্রলার নিয়ে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে তার ট্রলারে থাকা জাল ও মাছ লুট করে নেয়।

এরপর একই সময় পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত কালাম আকন ও শাহীন নামে আরও দুই জেলের ট্রলারে গিয়ে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন ও মাছ ছিনিয়ে নেয়।
জেলেরা জানান, বেশ কিছুদিন ধরেই নদীতে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র সক্রিয় রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, এই চক্র দুটি গ্রুপে কাজ করে। একটি গ্রুপে ১৫ থেকে ২০ জন একটি বড় ট্রলারে অবস্থান করে, অন্য গ্রুপে দুই থেকে চারজন ছোট ট্রলারে গিয়ে ডাকাতি চালায়। কোনো ঝুঁকি দেখা দিলে বড় গ্রুপকে খবর দিলে তারা এসে অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জেলেদের ভাষ্যমতে, নদীতে অধিকাংশ জেলেই রাতের আঁধারে একা একা মাছ শিকার করেন। ফলে প্রতিনিয়ত বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটলেও অনেকেই বিষয়টি ছোট মনে করে গণমাধ্যমে কথা বলতে চান না। তবে সম্প্রতি এসব ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

উল্লেখ্য, তিন-চার দিন আগে কালাবদর নদীতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৩ নং চড়ডাইয়া গ্রামের জাফর। চার দিন পর তার মরদেহ নদীতে ভেসে ওঠে। এর আগেও একইভাবে বাহাদুরপুর ইউনিয়নের আরেক জেলের মৃত্যু হয়।

স্থানীয় জেলেদের ধারণা, ডাকাতদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে অনেক সময় জেলেদের মারধর করে নদীতে ফেলে দেওয়া হতে পারে।

সর্বশেষ ডাকাতির শিকার দুই ট্রলারের জেলেরা সবাই ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সেলিমাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় জেলেরা রাতে নৌ-পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট