1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ হলেন আবদুল জব্বার জনগণ আমাকে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি জনগণের জন্য কাজ করবো রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব–কুয়েত–কাতারসহ বিভিন্ন দেশে থাকা মেহেন্দিগঞ্জের প্রবাসী পরিবারে উৎকণ্ঠা মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে গৃহ কর্মী নির্যাতন, গরম পানিতে দগ্ধ কিশোরী, অভিযুক্ত নারী আটক। রাতের আঁধারে ১৪ নং শ্রীপুর ইউনিয়ন থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার স্টিল বডি ট্রলার চুরি। মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃত্রিম পায়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতী মাদরাসা ছাত্র শিশু হাসানের।

১০ দিনের শিশুকে রেখে নিখোঁজ বাবা , ৪ দিন পর নদীতে মিলল জেলের লাশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাতে তেতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের চার দিন পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র ১০ দিনের শিশুকে রেখে না ফেরার দেশে চলে যাওয়া এই তরুণ জেলের মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিহত জেলের নাম জাফর (২৫)। তিনি উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ৩নং চরডাইয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাবুল বেপারী।
পারিবারিক সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাফর তেতুলিয়া নদীতে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

চার দিন পর ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নে নদীর তীরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় চৌকিদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে বরিশাল নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে স্বজন না থাকায় অজ্ঞাত পরিচয়ে ময়নাতদন্ত সম্পন্ন করতে চেয়েছিলেন। পরবর্তীতে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহটি শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।

নিহত জাফরের সংসারে রয়েছে দুই বছরের এক সন্তান এবং মাত্র ১০ দিনের একটি নবজাতক। বাবাকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা স্ত্রী ও পরিবারের সদস্যরা। নিহতের স্বজনদের দাবি, জাফরের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে—সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট