
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বহুল পরিচিত অনলাইন নিউজ ফেসবুক পেজ Mehendiganj Times সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরের পর হঠাৎ করেই পেজ কর্তৃপক্ষ এ সংক্রান্ত ঘোষণা দেয়।
হঠাৎ এই সিদ্ধান্তে স্থানীয় পাঠক ও অনুসারীদের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী কারণে পেজটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দীর্ঘদিন ধরে পেজটি মেহেন্দিগঞ্জের স্থানীয় খবর, সামাজিক কার্যক্রম ও বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরে আসছিল। জানা যায়, মেহেন্দিগঞ্জের মধ্যে এটিই ছিল প্রথম দিকের একটি অনলাইন নিউজ পেজ। পেজটির এবাউট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।
পেজটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুবেল তালুকদার এবং নির্বাহী সম্পাদক হিসেবে মাঠপর্যায়ে কাজ করেছেন আব্দুর রহমান নাঈম। ২০১৪ সাল থেকে অদ্যাবধি তারা মেহেন্দিগঞ্জের মানুষের কথা তুলে ধরেছেন বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে।
পেজটির সম্পাদক রুবেল তালুকদার-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পেজটি ইচ্ছাকৃতভাবেই সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি।
উল্লেখ্য, রুবেল তালুকদার বর্তমানে ঢাকায় বেসরকারি চ্যানেল Channel 71-এ নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে, পেজটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, সাময়িক বিরতির পর পুনরায় আগের মতোই সক্রিয়ভাবে সংবাদ পরিবেশন শুরু করবে