বরিশাল জেলার বরিশাল–৪ সংসদীয় আসনে রাজনৈতিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি অধ্যায়। এই আসনের ৯ম সংসদ সদস্য হিসেবে আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন নবনির্বাচিত এমপি রাজিব আহসান।
স্বাধীনতার পর থেকে বরিশাল–৪ আসনে মোট আটজন সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন। তাদের ধারাবাহিকতায় নবম সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে যোগ দিতে যাচ্ছেন রাজিব আহসান।
এই আসনে প্রথম সংসদ সদস্য হিসেবে ১৯৭৩ সালে নির্বাচিত হন মহিউদ্দিন আহমেদ (বাংলাদেশ আওয়ামী লীগ)। এরপর ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন সিদ্দিকুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি)।
১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী মাইদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে পুনরায় এই আসন থেকে সংসদ সদস্য হন মহিউদ্দিন আহমেদ (বাংলাদেশ আওয়ামী লীগ)।
১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী শাহ এম. আবুল হুসেন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে এই আসন থেকে এমপি হন বিএনপির মোঃ মেজবা উদ্দীন ফরহাদ।
সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী পংকজ নাথ সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনিই ছিলেন এ আসনের শেষ দায়িত্বপ্রাপ্ত এমপি।
দ্বাদশ জাতীয় সংসদের পর অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন রাজিব আহসান। শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদে বরিশাল–৪ আসনের প্রতিনিধিত্বে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব শুরু হবে।