মেহেন্দিগঞ্জ-হিজলা রুটে ১১ ফেব্রুয়ারি ফ্রি লঞ্চ সার্ভিস
মেহেন্দিগঞ্জ ও হিজলা বাসীর জন্য সুখবর। আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকা সদরঘাট থেকে মোহাম্মদ আব্দুল জব্বার পক্ষ থেকে ‘রাজহংস-৮’ লঞ্চ ফ্রি করা হয়েছে।
জানা গেছে, ১১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ‘রাজহংস-৮’ লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে কালিগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে। সংশ্লিষ্টরা যাত্রীদের নির্ধারিত সময়ের আগে ঘাটে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।