‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে বলা হয়, Smart Election Management ইউ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এ অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব ও ম্যাপ প্রভৃতি তথ্য দেখা যাবে।
এছাড়াও আপনার মোবাইল থেকে মেসেজ অপশন থেকে Pc লিখবেন এরপর স্পেস দিয়ে জাতীয় পরিচয় পত্রের নং দিয়ে পাঠিয়ে দিন ১০৫ নম্বরে এরপরই একটি মেসেজ আসবে সেখানে আপনার ভোটার কেন্দ্র ও নম্বর থাকবে।
এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ যাবতীয় তথ্য, নির্বাচনী ফলাফল এবং নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।
দ্বাদশ সংসদ নির্বাচনেও এই অ্যাপটি চালু করা হয়েছিল।